আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুদ্ধজাহাজ তাড়ালো বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের উপকূল থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দিয়েছে চীন। চীনা সেনাবাহিনীর বরাত দিয়ে নিউজ চ্যানেল আল-মায়াদিন জানিয়েছে, বেইজিং-এর অনুমতি না নিয়েই যে মার্কিন যুদ্ধজাহাজটি নানশা দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকে পড়েছিল সেটিকে তাড়িয়ে দেয়া হয়েছে।

এর আগে গত শনিবার একটি মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে বলে সেদেশের গণমাধ্যম খবর দিয়েছিল।

চীন বহুবার আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন যেন চীন, তাইওয়ান ও হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বন্ধ করে। চীন মনে করে, ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি ও নিরাপত্তাহীনতার প্রধান কারণ মার্কিন সামরিক উপস্থিতি।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটার মালিকানা দাবি করে চীন। কিন্তু ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানও এই সাগরের নিজ নিজ উপকূলীয় অঞ্চলের মালিকানা দাবি করছে।

বেইজিং বলছে, মার্কিন সরকারই চীনের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বেইজিং-এর বিরুদ্ধে উসকানি দিচ্ছে। আমেরিকার কারণেই ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ব্রুনাই-এর সঙ্গে চীনের সম্পর্কের উন্নতি হচ্ছে না।

আমেরিকা দক্ষিণ চীন সাগরকে আন্তর্জাতিক পানিসীমা বলে দাবি করে এবং ওই সাগরে যুদ্ধজাহাজ চালানোকে নিজের অধিকার বলে মনে করে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা