আন্তর্জাতিক

জুতার দাম এক কোটি ৬ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি’স হাউজের নিলামে এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্স নিয়ে আলোচনা তৈরি হয়েছে। জুতা জোড়ার দাম এক লাখ ২৬ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ৬ লাখ টাকার বেশি।

জানা যায়, বিপুল অর্থ দিয়ে সেই জুতা কিনে নিয়েছেন এক ক্রেতা। তবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। জুতা বিক্রির এই অর্থ দান করা হবে নিউইয়র্কের ব্রুকলিন যাদুঘরের জন্য। কেন এই দাম জুতা জোড়ার? কী তার বৈশিষ্ট্য? অ্যাডিডাস স্নিকার্সের বিশ্ব রেকর্ড মূল্যের চামড়ার তৈরি এই জুতা জোড়ার ওপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন করা।

নিলাম হাউজ সোথেবির মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি জানান, জুতার ডিজাইন এতটাই নিখুঁত যে প্রতিবছর মাত্র দুটোর বেশি উৎপাদন করা সম্ভব নয়। জুতা জোড়া তৈরি করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লাগে। জুতার ওপরের ডিজাইনে হাতের কাজ করতে মাইসেন পোর্সেলেন কোম্পানির শিল্পীদের সময় লাগে আরো ছয় মাস।

জুতা জোড়ার জন্য অনলাইনে ৭২টি অফার আসে, শেষ পর্যন্ত বিক্রি হয়েছে এক লাখ ২৬ হাজার ডলার বা এক লাখ ইউরো মূল্যে। তবে ক্রেতা অজ্ঞাত পরিচয়ে নিলাম থেকে পাওয়া অর্থ নিউ ইয়র্কের ব্রুকলিন যাদুঘরে দান করবেন।

নিলামে জুতা বিক্রির ঘটনা নতুন নয়। বিশেষ ধরনের জুতা নিলামে নিয়মিত উচ্চমূল্যে বিক্রি হয়। প্রায় ৫০ বছর আগে স্পোর্টস সংস্থা নাইকের সহ-প্রতিষ্ঠানের হাতে তৈরি এক জোড়া জুতা নিলামে এক লাখ ৬২ হাজার পাঁচশো মার্কিন ডলারে বিক্রি হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা