আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কয়েকশ’র মধ্যে বেঁচে ফিরলো ১৭ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কুল থেকে আচমকা নিখোঁজ হয়েছিল কয়েকশ শিক্ষার্থী। পরে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম শিক্ষার্থীদের অপহরণের কথা স্বীকার করায় বেড়ে যায় উৎকণ্ঠা। অবশেষে উৎকণ্ঠার মধ্যে ১৭ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্কুল থেকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম দ্বারা অপহরণ হওয়া কমপক্ষে ১৭ জন শিক্ষার্থীকে মঙ্গলবার অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এ অভিযানে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছে।

কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারী এ বিবৃতিতে জানান, শুক্রবার কাটসিনার স্কুল থেকে কয়েকজন ছাত্রকে অপহরণ করা হয়। পরে তিনি শিক্ষার্থীদের উদ্ধারের জন্য একটি অভিযান চালানোর নির্দেশ দেন।

তিনি জানান, অপহৃত শিক্ষার্থীদের বেশিরভাগই পার্শ্ববর্তী প্রদেশের জামফারা জঙ্গলে রয়েছে। তাদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম অডিও বার্তা পাঠিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে বলে দায় স্বীকার করে। পশ্চিম আফ্রিকান ইসলামিক স্টেট বা আইএসডব্লিউএপির একটি বিচ্ছিন্ন শাখা হচ্ছে বোকো হারাম। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের অমানবিক তাণ্ডব দিন দিন বাড়ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা