আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ক্ষুধার সঙ্গে লড়াই করছে ২৩ লাখ শিশু

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার টিগ্রেতে তীব্র লড়াই ক্রমশ ভয়াবহ হচ্ছে। সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে মানবাধিকার রক্ষাকারী সংস্থাগুলোকে।অসহায় হয়ে ক্ষুধার সঙ্গে লড়াই করছে লাখ লাখ শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, প্রায় ২দশমিক ৩ মিলিয়ন শিশু সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সামান্য খাবার ও ওষুধ পর্যন্ত তাদের কাছে পৌঁছে দেয়া যাচ্ছে না।

নভেম্বরের প্রথম দিক থেকে ইথিওপিয়ার সরকারের সঙ্গে তীব্র লড়াই চলছে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ)। দীর্ঘ দিন টিপিএলএফ স্বতন্ত্র সরকার চালিয়েছে টিগ্রেতে। নভেম্বরে ইথিওপিয়ার নোবেলজয়ী প্রধানমন্ত্রী টিগ্রে দখলের জন্য সেনা পাঠান। তারপর থেকেই শুরু হয়েছে তীব্র যুদ্ধ।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য, ইথিওপিয়া সরকার যুদ্ধের কোনও নিয়ম মানছে না। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এখন পর্যন্ত কোনও সংস্থাকে টিগ্রেতে ঢুকতে দেয়া হয়নি। সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে না। শুধু তাই নয় টিগ্রের ইন্টারনেট, ফোন লাইন কেটে দেয়া হয়েছে। ভিতরে কী ঘটছে কোন খবর পাওয়া যাচ্ছে না।

জাতিসংঘের ধারণা, যুদ্ধে কয়েক হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তবে ইথিওপিয়া সরকার জানিয়েছে, যুদ্ধ শেষ। কিন্তু টিপিএলএফের দাবি এখনও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে টিগ্রের প্রায় ২৩ লাখ শিশু অসহায় অবস্থায় রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

তাদের কাছে খাবার ও ওষুধ কিছুই পৌঁছানো সম্ভব হচ্ছেনা। টিপিএলএফ ও ইথিওপিয়া সরকার সেই খাবার নিয়ে যেতে দিচ্ছে না। ইউনিসেফ জানিয়েছে, আরও কিছু দিন এমন চলতে থাকলে শিশুদের মৃত্যুও হতে পারে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা