আন্তর্জাতিক

আইনি সংঘাতের পথে পশ্চিম বাংলা-দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার পশ্চিম বাংলা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় ও ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বীরেন্দ্র বরাবর চিঠি দিয়ে তাদের তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় সচিবের ডেপুটেশনে তলব করা বাংলার তিন আইপিএস অফিসার মঙ্গলবার কেন্দ্রের ডাকে সাড়া না দিয়ে নিরব রয়েছেন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি বহর আক্রান্ত হওয়ার ঘটনার কারনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বাংলার সার্বিক আইন শৃঙ্খলার প্রশ্নে বৈঠকটি ডেকেছিলেন।

দিল্লির বৈঠকে যোগদান বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে লেখা এক চিঠিতে আলাপন বন্দোপাধ্যায় জানান, জেপি নাড্ডার গাড়ি বহর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য সরকার সব রকম ব্যবস্থা নিয়েছে। তাই, তাদের যেন দিল্লির বৈঠকে উপস্থিতি থেকে রেহাই দেওয়া হয়।

রাজ্য সরকার আরও একটি চিঠিতে জানায় যে, বর্তমান নাজুক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রে তলব পাওয়া তিন আইপিএস অফিসারই রাজ্যের কাজে ব্যস্ত। তাই, তারা দিল্লি যেতে পারবেন না। দুটো চিঠিরই কোনও জবাব কেন্দ্র দেয়নি।

জানা গেছে, কেন্দ্র বাংলার তিন অফিসারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। যে কোন দিনই তারা আদালতে যেতে পারেন। রাজ্য সরকারও আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারা এই বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের নিজস্ব সাবজেক্ট, কেন্দ্র কি ভাবে তাতে নাক গলাতে পারে? অর্থাৎ আইনি যুদ্ধ শুরু হল বলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা