যুক্তরাষ্ট্রে প্রথম করোনার টিকা নিলেন নার্স সান্ড্রা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথম করোনার টিকা নিলেন সান্ড্রা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রথম করোনার টিকা নিয়েছেন ৫২ বছর বয়সী নিউইয়র্কের নার্স সান্ড্রা লিন্ডসে। এছাড়া অন্যদের টিকা দেয়ার লক্ষ্যে ৫০টি রাজ্যে ফাইজার-বায়োএনটেকের ৩০ লাখ সরবরাহ করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) থেকে দেশটিতে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। পুরো ডিসেম্বরজুড়ে এই অবস্থা অব্যাহত থাকার আশঙ্কা করে শুক্রবার বিশেষজ্ঞরা টিকার জরুরি অনুমোদন দেন। এরপর শনিবার সরকারিভাবে যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের ছাড়পত্র দেয় খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগ (এফডিএ)।

এরপর সোমবার টিকা দেয়া শুরু হয় যুক্তরাষ্ট্রে। আর প্রথম টিকাটি নেন নিউইয়র্কের লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারের আইসিইউয়ের নার্স সান্ড্রা লিন্ডসে। তার এই টিকা নেয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো টুইটারে টিকা দেয়ার ছবি প্রকাশ করেন।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকা শুরুর বিষয়টি টুইটারে জানান। তিনি বলেন, ‘প্রথম টিকা দেয়া হয়েছে। শুভ কামনা যুক্তরাষ্ট্র, শুভ কামনা বিশ্বের সবার জন্য।’

এদিকে প্রথম টিকা নেয়ার সুখকর অনুভূতি জানিয়েছেন সান্ড্রা লিন্ডসে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে সুস্থ হয়ে যাচ্ছি। অন্য যেকোনো টিকা নেয়ার অনুভূতির চেয়ে কোনো ভিন্নতা ছিল না। আমি মনে করি, ইতিহাসের সবচেয়ে খারাপ সময় শেষ হওয়ার শুরু হলো আজ। সবাইকে বলতে চাই, এই টিকা নিরাপদ। আমরা সবাই মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। সুতরাং সবার এই কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা