আন্তর্জাতিক

ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে তুরস্ক

আর্ন্তজাতিক ডেস্ক : তুরস্ক সরকার ২ বছর পর ফের ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে। ২০১৮ সালে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানো এবং জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস স্থানান্তর করার প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূতকে দেশে ফেরত নেয়া হয়। এরপর এই প্রথম অধিকৃত ভূখণ্ডে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করার উদ্যোগ নিল আঙ্কারা।

৪০ বছর বয়সী উফুক উলুতাস এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক রিসার্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেরুজালেম শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। গত সপ্তাহে কয়েকটি সূত্রের বরাত দিয়ে আল-মনিটর জানিয়েছিল যে, উলুতাস কোনো পেশাদার কূটনীতিক নন তবে খুবই মার্জিত, চতুর এবং ফিলিস্তিনপন্থী।

সম্প্রতি আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে আঙ্কারা ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা নিয়েছে। টাইমস অব ইসরাইল রোববার (১৩ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক রাষ্ট্রদূত নিয়োগ করলেও ইসরাইল তুরস্কে নতুন রাষ্ট্রদূত পাঠাবে কিনা তা পরিষ্কার নয়।

২০১৬ সালে ইসরাইলের সঙ্গে তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করলেও দু দেশের সম্পর্ক অনেকটা টালমাটাল অবস্থার মধ্যদিয়ে পার হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা