আন্তর্জাতিক

দরিদ্র শিশুদের শিক্ষায় ৬৫ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দরিদ্র শিশুদের শিক্ষায় ৬৫ লাখ মার্কিন ডলার দিচ্ছে দাতাসংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৫ কোটি ২৫ লাখ টাকা। বিশ্বব‌্যাংকের ওয়াশিংটন কার্যালয় শুক্রবার (১১ ডিসেম্বর) এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্র এই তথ‌্য নিশ্চিত করেছে।

সিটি করপোরেশন এলাকায় বস্তিতে বসবাসরত দরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পাশাপাশি কক্সবাজারের দরিদ্র স্কুল থেকে ঝরে পড়া কিশোর-কিশোরীদের প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণে এই অর্থ খরচ করা হবে।

বিশ্বব‌্যাংকের আরওএসসি-২ প্রকল্পের আওতায় এই অর্থায়নের মাধ্যমে আটটি সিটি করপোরেশনে ৮ থেকে ১৪ বছর বয়সী বস্তির প্রায় ৩৯ হাজার শিশু প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে সক্ষম হবে। পাশাপাশি প্রকল্পটির মাধ্যমে কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর প্রায় ৮ হাজার ৫০০ ঝরে পড়া যুবক এবং কিশোর-কিশোরীকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। ৩ মাসের এই প্রশিক্ষণ কোর্সটি ব্যবসায়ের জন্য দক্ষতা তৈরির উদ্দেশ্যে করা হবে, যা বর্তমান বাজার চাহিদা মেটাবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন,‘করোনার প্রভাবে অনেক নিম্ন আয় ও বস্তির দরিদ্র পরিবারের শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার আশঙ্কা বেশি। পাশাপাশি সংকট দীর্ঘায়িত হওয়ায় যুবকদেরও চাকরি খুঁজে পেতে অনেক বেশি অসুবিধায় পড়তে হচ্ছে। এই প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন শিশুদের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পাশাপাশি যুবকদের জীবিকার সুযোগ তৈরিতে সহায়তা করবে।’

প্রসঙ্গত, বিশ্বব্যাংক ২০১৯ সাল থেকে আরওএসসি-২ প্রকল্পের মাধ্যমে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শিশুর লেখা-পড়ায় সহায়তা দিয়ে আসছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা