আন্তর্জাতিক

ডাক্তাররা ১০ বছর চাকরি না করলে কোটি রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে সরকারি হাসপাতালে ডাক্তারদের সংখ্যা কমে যাচ্ছে। তাই স্নাতকোত্তর পাস করার পর চিকিৎসকদের ১০ বছর সরকারি হাসপাতালে চাকরি করতেই হবে। এর আগে চাকরি ছেড়ে দিলে দিতে হবে ১ কোটি রুপি জরিমানা!

শনিবার (১২ ডিসেম্বর) এই নিয়ম করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব অমিত মোহন প্রসাদ এ নিয়মের কথা জানান। করোনার ধাক্কায় রাজ্যে ডাক্তারের সংখ্যা কম থাকায় আগেও এ ধরনের পদক্ষেপ নেয় সরকার।

গত আগস্টে সরকারি হাসপাতাল থেকে এমডি, এমএস কিংবা স্নাতকোত্তর ডিগ্রি পাস করা ডাক্তারদের একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারি হাসপাতালে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছিল।

যোগী সরকারের জারি করা নতুন নির্দেশিকায় আরও একটি নিয়ম রয়েছে। অমিত মোহন জানান, স্নাতকোত্তর ডিগ্রিতে পড়ার মাঝপথে কেউ একবার পড়া ছেড়ে দিলে তিনি পরবর্তী তিন বছর আর স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন না।

নতুন নিয়মে এমবিবিএসদের জন্যও বিশেষ সুযোগ আছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট (এনইইটি) প্রবেশিকায় তাদের জন্য থাকছে বিশেষ নম্বরের ব্যবস্থা। সরকারি হাসপাতালে এক বছর চাকরি করলে ১০ নম্বর করে পাবেন তারা।

সেই হিসাবে কেউ তিন বছর চাকরি করলে তিনি ৩০ নম্বর পেয়ে যাবেন, যা তাকে পরীক্ষায় সফল হতে বিশেষভাবে সাহায্য করবে। এসব পদক্ষেপের পেছনে মূল লক্ষ্য হলো সরকারি হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ধরে রাখা। সূত্র: ইন্ডিয়া টুডে

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা