আন্তর্জাতিক

 ফাইজারের প্রথম ডোজ নেবেন নেতানিয়াহু

আর্ন্তজাতিক ডেস্ক : উচ্ছাসিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান দেশটিতে পৌঁছার পর সন্তোষ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন তিনি। বলেন, আমি এই টিকার কার্যকারিতার ওপর বিশ্বাস করি। আমি আশাবাদী আগামী দিনগুলোতে এটি প্রদানের অনুমোদন পাওয়া যাবে। এ খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) টিকার প্রথম চালানটি পৌঁছানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন তার দেশের লোকেরাও এই টিকার ওপর আস্থা রাখবে। এছাড়া জনগণকে টিকা গ্রহণে উৎসাহিত করতে কাজ করার কথাও জানান তিনি। ইসরাইল গতমাসে ফাইজার এবং বায়োএনটেকের সঙ্গে ৮০ লাখ ডোজ টিকা নেয়ার একটি চুক্তি স্বাক্ষর করে।

যার অর্ধেক এই মাসের শেষের দিকে দেশটিতে সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এছাড়াও সম্প্রতি ইসরাইল আরেকটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্নার সঙ্গে চুক্তি করেছে। মহামারী শুরুর পর থেকে ইসরাইলে ৩ লাখ ৪৯ হাজার জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে এবং এখন পর্যন্ত ২ হাজার ৯০০ জন মারা গেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা