আন্তর্জাতিক
এস-৪০০ ইস্যু

তুরস্কের ওপর যেকোনো সময় মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘটনায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে আমেরিকা। মার্কিন দুই কর্মকর্তাসহ চারটি সূত্র গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, যেকোনো দিন তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। আংকারার ওপর নিষেধাজ্ঞা দিলে তুরস্কের সাথে ন্যাটো জোটের দূরত্ব আরো বেশি বাড়বে- এতে কোনো সন্দেহ নেই।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার সঙ্গে তুরস্ক আড়াইশো কোটি ডলারের সামরিক চুক্তি করে। এই চুক্তির আওতায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা নিশ্চিত করে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে জঙ্গিবিমান, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহজে ধ্বংস করা যায়। এছাড়া, ভূমিতে স্থাপিত যেকোনো স্থাপনার বিরুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকরী।

গত বছরের জুলাই মাসে রাশিয়া তুরস্কের কাছে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি চালান সরবরাহ করে। কিন্তু আমেরিকা শুরু থেকেই তুরস্ককে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা এবং চালু করার বিরুদ্ধে সতর্ক করে আসছে। আমেরিকা বলছে ন্যাটো জোটের সামরিক সরঞ্জাম এবং মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমানের সঙ্গে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মানানসই হতে পারে না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে মার্কিন এফ-৩৫ বিমানের দূর্বলতা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা থেকেই মূলত আমেরিকা তুরস্কের ওপরে এই ব্যবস্থা না কেনার চাপ সৃষ্টি করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা