আন্তর্জাতিক

জাপানে করোনার তৃতীয় ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। দেশটিতে দৈনন্দিন সংক্রমণের গড় বেড়ে যাওয়ায় সরকারকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

জাপানি বার্তা সংস্থা কিওদো জানিয়েছে, বুধবার দেশে নতুন করে দুই হাজার ৮১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫৫ জনের অবস্থা গুরুতর। দেশের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ছয়টিতে দৈনন্দিন সংক্রমণের হার বেড়েছে। এগুলোর মধ্যে পর্যটন নগরী কিওটো ও কাগোশিমা রয়েছে।

জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সেস (এসডিএফ) উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর আসাহিকাওয়া শহরে নার্স পাঠিয়েছে। এখানে দুটি হাসপাতাল ও শারীরিক প্রতিবন্দীদের একটি কেন্দ্রে উপচে পড়া করোনা রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। টোকিওর পর দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত এলাকা ওসাকাতেও অতিরিক্ত চিকিৎসাকর্মী চেয়ে পাঠানো হয়েছে।

টোকিওতে বুধবার নতুন করে ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর রাজধানীতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এটি। জাপানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৮৪০, এর মধ্যে প্রায় ৪৫ হাজারই টোকিওর বাসিন্দা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা