আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান চীনের

আর্ন্তজাতিক ডেস্ক : সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দ্রুত ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে যেতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মার্কিন নতুন প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে দেশটি। বুধবার (০৯ ডিসেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেছেন বলে ইরানের প্রেস টিভি ও ইরনার খবরে বলা হয়েছে।

ঐতিহাসিক এ সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসা উচিত মন্তব্য করে চীনা মুখপাত্র বলেন, আশা করি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিঃশর্তভাবে তারা এ বিষয়ে সহযোগিতা শুরু করবে।

ঝাও লিজিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরমাণু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরমাণু সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি তাদেরকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু ২০১৮ সালে ওই চুক্তি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। স্বাক্ষরকারী অন্য পাঁচ দেশ যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স চুক্তিতে থাকলেও এর কার্যকারিতা নেই বললেই চলে।

ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

রেকর্ড গড়ল ইয়ামালের বিরল রুকি কার্ড

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

সহকারী পরিচালকের কাণ্ডে আতঙ্কিত কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা