আন্তর্জাতিক

ভারতের হামলার আশঙ্কা, উচ্চ সতর্কতায় পাকিস্তান

আর্ন্তজাতিক ডেস্ক : চলমান কৃষক আন্দোলনসহ বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়াতে পারে ভারত। দেশটির সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের খবরে বলা হয়, লাদাখ ও ডোকলামে ‘অপমানজনক পরাজয়ের’ পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপর ও পুলওয়ামা সীমান্তের অপর পাশে ভারত আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

পাকিস্তানের একজন কর্মকর্তা ডনকে বলেছেন, চলমান কৃষক আন্দোলনসহ বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশনের’ পরিকল্পনা করছে ভারত।

তিনি বলেন, অভ্যন্তরীণ সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দিতে ভারত যেকোনো সময় পুলওয়ামার মতো নাটকের পুনরাবৃত্তি করতে পারে। তারা এলওসি ও কার্যকরী সীমান্ত বরাবর হামলা চালানোর পরিকল্পনা করছে।

ভারত ইতিমধ্যেই অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স বা আইএসপিআর। বুধবার বিকালে জম্মু-কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করে দুই পাকিস্তানি সেনাকে হত্যা ও একজন বেসামরিক নারীকে আহত করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।

গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালানোর দাবি করে ভারতীয় সেনাবাহিনী। তবে ওই সময় পাকিস্তান বিমান বাহিনীর গুলিতে দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়। এছাড়া ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে তারা। পরে অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরর শেষ দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে কাশ্মীরের পাকিস্তান অংশে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা