আন্তর্জাতিক

 ভারতে প্রতি ডোজ করোনার টিকা ২৫০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের টিকা উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের প্রতি ডোজ করোনার টিকার দাম ২৫০ রুপি হতে পারে। এ ব্যাপারে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি চুক্তি স্বাক্ষর হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার(৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, সিরামের ডোজ প্রতি টিকার দাম নির্ধারিত হতে পারে ৩ দশমিক ৩৯ মার্কিন ডলার বা ২৫০ রুপি।এর আগে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, সাধারণ বাজারে করোনা টিকার দাম প্রায় এক হাজার রুপি হতে পারে।

কিন্তু সরকার এককভাবে বিপুল পরিমাণ টিকা নেওয়ায় দাম অনেকটাই কম পড়ছে। অন্য দেশে সরবরাহের আগে ভারতীয়দের মধ্যে টিকা বিতরণের ওপর জোর দেবে সিরাম। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৯ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। ধারণরা করা হচ্ছে প্রথম ধাপে সিরাম ইনিস্টিটিউটের কাছ থেকে ছয় কোটি টিকা পাবে ভারত সরকার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা