আন্তর্জাতিক

কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষক নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে ডেকেছেন। নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রেক্ষিতে বুধবার ষষ্ঠবারের মতো সরকার পক্ষ আলোচনার বসার আগেই ব্যক্তিগতভাবে কৃষক নেতাদের ডাকলেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ বৈঠক ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইত বলেন, ‘আমি একটি ফোন কল পেয়েছি। অমিত শাহ সভা ডেকেছেন। আমাদের ৭টায় থাকতে বলা হয়েছে।’ তিনি আরও জানান, যেসব কৃষক নেতা দিল্লির কাছে মহাসড়কে বিক্ষোভ করছেন, তারাও ওই সভায় অংশ নেবেন।

অমিত শাহ এমন সময়ে এই সভা ডেকেছেন যখন কৃষকদের ডাকে ভারতজুড়ে বন্ধ পালিত হচ্ছে। এর ফলে দেশটির অনেক জায়গায় সড়ক ও রেল চলাচল বন্ধ হয়ে গেছে। মহাসড়ক অবরোধ ও বাজার বন্ধের ফলে পণ্য সরবরাহেও সংকট দেখা দিয়েছে।

কংগ্রেস, এএপি, ডিএমকে, টিআরএসের মতো বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল কৃষকদের প্রতিবাদে সমর্থন জানিয়েছে।সবশেষ গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার ও কৃষকদের মধ্যে সাত ঘণ্টাব্যাপী বৈঠক হলেও দুই পক্ষ কোনও সমঝোতায় আসতে পারেনি।

কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সেপ্টেম্বরে পাস হওয়া নতুন তিনটি আইন পুরোপুরি বাতিল করার বিষয়ে অস্থায়ী কোনও সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না। কৃষকদের আশঙ্কা, নতুন আইনগুলোর মাধ্যমে তাদের আয় কমে যাবে এবং করপোরেট কোম্পানিগুলোর দয়ার ওপর তারা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন।

মোদি সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার এই আলোচনাগুলোয় নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘সরকার কোনও অহংকার দেখাচ্ছে না।’ কিন্তু আইন বাতিল করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

আগের সভাগুলোতে কৃষকরা ৩৯টি বিষয় উল্লেখ করেন, যেখানে এই আইনগুলো কীভাবে তাদের ক্ষতি করবে তা ব্যাখ্যা করা হয়।দিল্লিতে হাজার হাজার কৃষক বিভিন্ন মহাসড়কের প্রবেশমুখ বন্ধ রেখে আইন বাতিলের জন্য প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা