আন্তর্জাতিক

আমেরিকাকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে : চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীন বলেছে, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে ফিরে আসতে হবে। একইসঙ্গে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে সহযোগিতা শুরু করতে হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল (সোমবার) রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, নতুন করে ইরানকে পরমাণু আলোচনায় যুক্ত হতে হবে এবং সে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে হবে।

চীনা মুখপাত্র মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতাটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। পরমাণু ইস্যুর যেকোনো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য এ সমঝোতার বাস্তবায়ন হলো পূর্বশর্ত।

চুনইং বলেন, “আমরা আশা করি সব পক্ষ মনের মধ্যে এই বড় চিত্রটি রাখবে এবং সবসময় ধৈর্য ধরবে ও সহনশীল থাকবে। এছাড়া, তাদেরকে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে একমত থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রশাসনকে এই সমঝোতায় ফিরে আসতে হবে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।” সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা