আন্তর্জাতিক

মহামারি সমাপ্তির স্বপ্ন দেখালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল ইতিবাচক। তাই বিশ্ববাসীকে এই মহামারি সমাপ্তির স্বপ্ন দেখতে আশার বাণী শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রেয়েসাস।

করোনা ভ্যাকসিন বণ্টনের বিষয়ে তিনি বলেন, অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ধনী ও শক্তিশালী দেশগুলো যেন দরিদ্র দেশগুলোকে অগ্রাহ্য না করে ৷ ভ্যাকসিনগুলো অবশ্যই বিশ্বজুড়ে পণ্য হিসেবে সমানভাবে ভাগ করতে হবে। বেসরকারি পণ্য হিসেবে নয়। না হলে অসাম্যতা আরও বৃদ্ধি পাবে এবং কিছু মানুষ আরও পিছিয়ে পড়বে।

গত শুক্রবার (৪ ডিসেম্বর) ইউএন জেনারেল অ্যাসেমব্লির প্রথম উচ্চ স্তরের অধিবেশনে অনলাইনে তিনি এসব কথা বলেন।

টেড্রোস বলেন, গোটা বিশ্ব যদি এই মাত্রার অন্য কোনও সংকট এড়াতে চায় তাহলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ জরুরি ৷ দ্রুত প্রাথমিক স্বাস্থ্যসেবার ভিত্তিকে শক্তিশালী করে তুলতে হবে।

তিনি বলেন, ডব্লিউএইচও’র অ্যাক্ট-এক্সিলারেটর প্রোগ্রামটি দ্রুত সঠিকভাবে ভ্যাকসিন বিতরণের জন্য। ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহের জন্য অবিলম্বে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার প্রয়োজন। এছাড়া ২০২১ সালের জন্য আরও ২৩ দশমিক ৯ বিলিয়ন ডলার প্রয়োজন।

বৈঠকে ডব্লিউএইচও’র প্রধান বলেন, বৃহস্পতিবার ইউএন সেক্রেটারি-জেনারেল অ্যান্তোনিও গুতেরেস জেনারেল অ্যাসেমব্লির অধিবেশন উদ্বোধনের সময় অ্যাক্ট-এক্সিলারেটরকে অর্থ দেয়ার জন্য আবেদন করেন ৷ যে দেশগুলোর ক্ষমতা আছে তাদের থেকে আরও বেশি বিনিয়োগের আশা করছি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা