আন্তর্জাতিক

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। শনিবার টুইট করে তিনি এ কথা জানিয়েছেন। অনিল বলেছেন, ‘আমার করোনা শনাক্ত হয়েছে, আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে আমি ভর্তি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের কোভিড পরীক্ষা করাতে বলছি।’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনিল ভিজ ২০ নভেম্বর ভারত বায়োটেকের তৈরি করা করোনার সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন। তিনি টিকার ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ছিলেন।

করোনার টিকা নেওয়ার পরেও কীভাবে সংক্রমিত অনিল করোনায় সংক্রমিত হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারত বায়োটেক। সংস্থাটি বলেছে, টিকার প্রথম ডোজ নেওয়ার ১৪ দিন পর তার কার্যকারিতা শুরু হয়। এর ১৪ দিন পর দেওয়া হয় দ্বিতীয় ডোজ। এই ডোজ নেওয়ার পর শরীরে সংক্রমণ প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। কিন্তু অনিল শুধুমাত্র প্রথম ডোজ নিয়েছিলেন।

টেলিফোনে প্রেস ট্রাস্প অব ইন্ডিয়াকে অনিল বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল, দ্বিতীয় ডোজের পর অ্যান্টিবডি তৈরি শুরু হয়, যেটি প্রথম ডোজ পাওয়ার পর ২৮ দিন পর কাজ করে। আর পুরোপুরি অ্যান্টিবডি তৈরি হয় দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর। তাই পুরো চক্রটি শেষ হতে ৪২ দিন সময় লাগে। এই সময়ের মাঝখানে কোনো সুরক্ষা নেই।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা