আন্তর্জাতিক

আমিরাতের মসজিদে ৮ মাস পর জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে জুমার নামাজ আদায় স্থগিতের দীর্ঘ ৮ মাস পর শুক্রবার থেকে ফের জুমা আদায় শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। জুমা আদায়ে মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার নির্দেশনা প্রদান করে জাতীয় সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (এনসিইএমএ)।

শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জুমা আদায় শুরু হয়। আমিরাতে করোনা মহামারি দেখা দিলে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে। এরপর গত ১ জুলাই থেকে ধীরে ধীরে মসজিদে দৈনন্দিন নামাজ আদায়ে শিথিলতা করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আমিরাতের ফতোয়া কাউন্সিলের নির্দেশনা মতে মসজিদের আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মানতে হবে। এনসিইএমএ এর মুখপাত্র ডা. সাইফ আল দাহেরি জানান, ‘মসজিদের ধারণক্ষমতার ৩০ ভাগ লোক আসতে পারবে। সবার মধ্যে মাত্র দুই মিটার দূরত্ব বজায় থাকতে হবে। তবে মসজিদ প্রাঙ্গণেও নামাজ আদায় করা যাবে।’

জায়নামাজ নিয়ে মসজিদে আসতে হবে। বাসা থেকে অজু করে আসতে হবে। জুমার নামাজ শুরু হওয়ার আগে ও পরে মোট এক ঘণ্টা সময় মসজিদ খোলা থাকবে। শিশু ও বয়স্করা মসজিদে আসতে পারবে না।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা