আন্তর্জাতিক

দশকের উষ্ণতম বছরের একটি হতে যাচ্ছে ২০২০

সান নিউজ ডেস্ক : পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছরগুলোর একটি হতে যাচ্ছে ২০২০ সাল। এ বছরে গড় তাপমাত্রা প্রাকশিল্প (১৮৫০-১৯০০) স্তরের উপরে ১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) প্রকাশিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক এক বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব অধ্যাপক পেতেরি তালাস বলেছেন, পৃথিবীর গড় তাপমাত্রা ২০২৪ সালের মধ্যে প্রাক-শিল্পায়ন যুগের চেয়েও ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা রয়েছে।

ডব্লিউএমওর ২০২০ সালের জলবায়ুবিষয়ক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত উষ্ণতম সময়কাল ছিল। এছাড়া এই ৬ বছরসহ ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত এক দশক ছিল সবচেয়ে উষ্ণ। এর মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল ২০১৫ ও ২০১৬ সাল। ২০২০ সালের তাপমাত্রা ওই দুই বছরের কাছাকাছি।

প্রতিবেদনটি চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের তাপমাত্রার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। জলবায়ুবিষয়ক এই চূড়ান্ত প্রতিবেদনটি আগামী বছরের মার্চে প্রকাশ করা হবে।

অধ্যাপক পেতেরি তালাস বলেন, স্থল ও সমুদ্র বিশেষ করে আর্কটিকের তাপমাত্রা নতুন করে চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে অস্ট্রেলিয়া, সাইবেরিয়া, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চল দাবানল গ্রাস করেছে।

তিনি আরও বলেন, এছাড়া আটলান্টিকে রেকর্ড পরিমাণ হারিকেন আঘাত হেনেছে। গত মাসেই মধ্য আমেরিকায় পরপর ৪টা হারিকেন আঘাত হানে। আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যার ফলে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক লাখ মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

সবচেয়ে লক্ষণীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণ এশিয়ায়। বিশেষ করে সায়বেরিয়ান আর্কটিকে গড় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

ডব্লিউএমওর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬০ সালের পর ২০১৯ সালে সমুদ্রের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। সাম্প্রতিক দশকগুলোতে তাপমাত্রা বেড়ে যাওয়া একটা পরিবেশ নষ্টের সুস্পষ্ট সঙ্কেত। ২০২০ সালে সমুদ্রের গড় তাপমাত্রা ২০১৯ সালের মতোই। গ্রিনহাউস গ্যাসের ঘনত্বের ফলে জলবায়ু ব্যবস্থায় অতিরিক্ত ৯০ শতাংশ শক্তি জমে আছে।

এদিকে চলতি বছরে ঘূর্ণিঝড়ও অনেক বেশি হয়েছে। ১৭ নভেম্বর পর্যন্ত পৃথিবীতে আঘাত হেনেছে ৯৬টি ঘূর্ণিঝড়। গত মে মাসে ভারতে আঘাত হানে ঘূর্ণিঘড় আম্ফান। এটি গত ২৫ মে পূর্ব বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আছড়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারত।

ডব্লিউএমওর প্রতিবেদন বলছে, ভারত-বাংলাদেশে আঘাত হানা আম্ফান উত্তর ভারত মহাসাগরের সবচেয়ে ব্যয়বহুল ক্রান্তীয় ঘূর্ণিঝড় ছিল। এতে ভারতের প্রায় ১৪ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা