সৌদিতে করোনার ৯৮০ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক

সৌদিতে করোনায় ৯৮০ বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক : সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও সৌদি আরবে কমছে এর প্রাদুর্ভাব। স্বাস্থ্যবিধি মানতে কড়ারোপ এবং সম্পূর্ণ ফ্রি ভাবে স্বাস্থ্যসেবা দেওয়ার ফলে প্রতিদিনই সংক্রমণের হার কমছে।

গ্লোবাল রেকর্ডে সৌদির বর্তমান অবস্থান ৩১, যেখানে আমেরিকা এক এবং ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ২ ডিসেম্বর দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ২৪৯ জন, সুস্থ হয়ে ঘরে ফিরলেন ৩৩৭ এবং মৃত্যুবরণ করেছেন ১২ জন। সব মিলিয়ে সেখানে করোনায় তিন লাখ ৫৭ হাজার ৮৭২ জন আক্রান্ত, তিন লাখ ৪৭ হাজার ৫১৩ জন সুস্থ এবং ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে জানা যায়, দেশটিতে করোনায় ৯৮০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে রিয়াদ অঞ্চলে ৫২০ এবং জেদ্দা অঞ্চলে ৪৬০ জন।

সৌদি আরবের বৃহৎ শহরে দুই ডিজিট এবং ছোট শহরগুলোতে এক ডিজিটে নেমেছে সংক্রমণের হার। জাতীয় পর্যায়ে এখন তিন ডিজিট থাকলেও শিগগিরই দুই ডিজিটে নামার প্রত্যাশা রয়েছে। সেই লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় শুধু গত এক সপ্তাহে জরিমানা ও শাস্তি দেয়া হয়েছে ১২ হাজার ৮৫৫ জনকে।

মক্কা মসজিদুল হারামে কয়েকজন ওমরাহ যাত্রীর করোনা চিহ্নিত হওয়ায় আরও জোরদার করা হয়েছে ভাইরাস ও জীবাণুমুক্তকরণ তৎপরতা। তা ছাড়া কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বাস্থ্যবিধিতে। থার্মাল ক্যামেরার মাধ্যমে বাড়ছে তাপমাত্রা পর্যবেক্ষণের মাত্রা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা