আন্তর্জাতিক

করোনা অভিবাসী নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে : গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব এ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ২০১৮ সালে গৃহীত গ্লোবাল চুক্তিটি প্রতিশ্রুতিবদ্ধ পথে ব্যবস্থা গ্রহণে পথ দেখাচ্ছে। প্রত্যেক দেশের মধ্যে আন্তর্জাতিক অভিবাসনে সহযোগিতার এক ব্যাপক কাঠামো হিসেবে জীবনের হারানো থেকে শুরু করে অধিকার লঙ্ঘন ও সামাজিক উত্তেজনা বাড়তে পারে। খবর এপি।

মঙ্গলবার ( ১ ডিসেম্বর) চুক্তি বাস্তবায়নের বিষয়ে দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ করে তিনি বলেন, এই চুক্তিটি ক্রমবর্ধমান বিশ্বে মানব গতিশীলতা বুঝতে সহায়তা করে। তবে এটি যদি সঠিকভাবে পরিচালিত না হয় মাইগ্রেশন বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে।

গুতেরেস এক ভিডিও বার্তায় বলেন, করোনা ভাইরাস মহামারি এই চ্যালেঞ্জগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ২ দশমিক ৭ মিলিয়ন অভিবাসী বিশেষ করে নারী ও মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

দেশগুলোতে বসবাস এবং কাজের অনুমতি বাড়ানো, অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত করা এবং আটক না করে বিকল্প পথ অনুসরণের মতো উদ্যোগের কথা উল্লেখ করেন মহাসচিব। তিনি বলেন,‘কিছু দেশ অভিবাসীদের অনিরাপদ মনে করে তাদের ফেরার বিষয়টি স্থগিত করেছে।

অন্যদেশগুলো যারা ফিরেছেন বা যারা নির্বাসিত হয়েছেন তাদের সমর্থন নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে।’

সমাজকে ঘৃণার ভাইরাসের বিরুদ্ধেশক্তিশালী করুন উল্লেখ করে জাতিসঙ্ঘের প্রধান এই জাতীয় উদ্যোগকে আরও সম্প্রসারণের আহ্বান জানান। গুতেরেস তিনটি মূল সুপারিশের কথা উল্লেখ করেন যার মধ্যে প্রথমটি হলো সহযোগিতার চেতনা ধারণ করা। তিনি বলেন, ‘কোনও দেশ একা অভিবাসন সমস্যাকে সমাধান করতে পারবে না।’

করোনা মহামারি প্রবাসী শ্রমের মূল্য তুলে ধরেছে উল্লেখ করে জাতিসঙ্ঘ প্রধান দেশগুলোকে ন্যায্য ও নৈতিক নিয়োগ নিশ্চিত করণের মতো পদক্ষেপের মাধ্যমে তাদের অবদানকে অর্থপূর্ণভাবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

পাশাপাশি স্থানীয় সম্প্রদায় ও অভিবাসীদের মধ্যে সামাজিক অন্তর্ভুক্তি ও সংহতি জোরদার করা এবং বৈষম্য সম্পর্কিত বিষয়গুলো সমাধান করা উচিত বলে জাতিসঙ্ঘের প্রধান জানান। তিনি বলেন অভিবাসীদের চিকিৎসা ও অন্যান্য সরকারি সেবা দেয়া থেকে বঞ্চিত করা উচিত নয়। ঘৃণার ভাইরাসের বিরুদ্ধে আমাদের সমাজের প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে হবে।’ ইউএনবি,এপি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা