বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ 
আন্তর্জাতিক

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজ্যের কৌশাম্বিতে এ দুর্ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিল একটি পরিবার। কৌশাম্বিতে তাদের গাড়িটি দাঁড়ালে হঠাৎ বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে গাড়ির ভেতরেই চাপা পড়ে চালকসহ সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

কৌশাম্বির জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বালুবোঝাই ট্রাকটির টায়ার ফেটে যাওয়ায় সেটি উল্টে যায়। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা