আন্তর্জাতিক

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান-চীনের সমঝোতা চুক্তি

আর্ন্তজাতিক ডেস্ক : চীনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে চীনের পক্ষে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ নাদিম রেজা। এ খবর দিয়েছে দ্য হিন্দু।

খবরে জানানো হয়েছে, এ চুক্তির অধীনে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে। অর্থনৈতিকভাবে পাকিস্তান চীনের মুখাপেক্ষী। পাশাপাশি সামরিকভাবেও চীনের সহযোগিতা পেয়ে থাকে দক্ষিণ এশিয়ার দেশটি। নতুন এই চুক্তির ফলে এই সহযোগিতা আরো বৃদ্ধি পাবে এমন ধারণা করা হচ্ছে।

এছাড়া এটি গত তিন মাসের মধ্যে চীনা প্রতিরক্ষামন্ত্রীর দ্বিতীয় পাকিস্তান সফর।তিনি প্রথমে নেপালে আসেন। সেখান থেকে তিনি পাকিস্তান সফরে যান।

এছাড়া, উভয় পক্ষের মধ্যে নানা বিষয়ে আলোচনাও হয়েছে। আলোচনায় উঠে আসে চীন ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক। চীনের সিপিইসি প্রকল্পকে রক্ষা করায় পাকিস্তানকে ধন্যবাদ দেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা