আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিক। গত সোমবার (৩০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।

জানা যায়, গত শনিবার স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ১০ দিনের সেলফ-কোয়ারেন্টাইনে গিয়েছেন ক্রোয়েশীয় প্রধানমন্ত্রী। সেসময় তার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল।

সোমবার(৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রোয়েশিয়া সরকার জানিয়েছে, মহামারি বিশেষজ্ঞদের সুপারিশক্রমে প্রধানমন্ত্রী প্লেনকোভিক আবারও পরীক্ষা করিয়েছেন এবং তার ফলাফল পজিটিভ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্রোয়েশীয় প্রধানমন্ত্রী সুস্থবোধ করছেন এবং তিনি বাড়ি থেকেই দৈনন্দিন কাজ চালিয়ে যাবেন ও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করবেন।

৫০ বছর বয়সী আন্দ্রেজ প্লেনকোভিক ২০১৬ সাল থেকে ক্রোয়েশিয়া শাসন করছেন। সম্প্রতি দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিলি বেরোসও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সোমবার থেকে তিনি আবারও কাজে যোগ দিয়েছেন।

শুরু থেকে করোনা মহামারি নিয়ন্ত্রণে বেশ সাফল্য দেখালেও সম্প্রতি ক্রোয়েশিয়ায় দ্রুত ছড়াচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। ৪২ লাখ জনসংখ্যার দেশটিতে অন্তত ২ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, রোগীর সংখ্যা তিন হাজারে পৌঁছালেই স্বাস্থ্যসেবা কর্মী এবং চিকিৎসা সরঞ্জাম সংকটে ক্রোয়েশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ইতোমধ্যেই দেশটিতে অন্তত এক হাজার চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ক্রোয়েশিয়ায় এপর্যন্ত অন্তত ১ লাখ ২৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৮৬ জন।সূত্র: আল জাজিরা

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা