আন্তর্জাতিক

বাইডেনকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করার দায়িত্বে থাকা ফেডারেল এজেন্সি- জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ।

সংস্থাটি সোমবার (৩০ নভেম্বর) এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়ে বলেছে, এটি এখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএন প্রথম এ খবর প্রচার করে যে, তাদের হাতে জিএসএ’র পক্ষ থেকে ইস্যু করা এমন একটি চিঠির কপি রয়েছে যাতে বাইডেনের টিমের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ওই রাষ্ট্রীয় সংস্থা।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, জিএসএ’র মহাপরিচালক এমিলি মরফিকে যাতে আর কোনো চাপের মুখে পড়তে না হয় সেজন্য তিনি তাকে প্রটোকল অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে বলেছেন।

এর মাধ্যমে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের পর নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে ট্রাম্প যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিলেন তিনি নিজে তার অবসান ঘটালেন। দৃশ্যত, তার নির্দেশেই জিএসএ নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের টিমের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। জিএসএ এই চিঠি দেয়ার ফলে এখন জো বাইডেন রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যবহারের সুযোগ পাবেন, অফিস ব্যবহার করতে পারবেন এবং ফেডারেল সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসতে পারবেন।

তবে এর আগে গতকালই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ জিএসএ’র মহাপরিচালককে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে গড়িমসি করার দায়ে অভিযুক্ত করে তাকে কংগ্রেসে হাজির হয়ে এ ব্যাপারে জবাবদিহীতা করার আহ্বান জানিয়েছিল।

এদিকে ক্ষমতা হস্তান্তরের কাজ শুরু করতে রাজি হলেও ট্রাম্প এখনো নির্বাচনে পরাজয় স্বীকার করতে রাজি হননি। নির্বাচনে কথিত কারচুপি নিয়ে করা মামলাগুলো চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমাদের মামলাগুলো জোর কদমে এগিয়ে চলেছে। আমরা ভালোভাবে লড়ে যাব। আর বিশ্বাস করি, আমরা টিকে থাকব।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা