আন্তর্জাতিক

চীনের করোনার টিকা নিলেন কিম

আর্ন্তজাতিক ডেস্ক : চীনের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা নিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেনামি দুই জাপানি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ দাবি করেছে যুক্তরাষ্ট্রের এক বিশেষজ্ঞ।খবর-রয়টার্সের।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্টের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ হ্যারি কাজিয়ানিস জানিয়েছেন, ইতোমধ্যেই চীনের পাঠানো ওই ভ্যাকসিন গ্রহণ করেছেন কিম। এছাড়া উত্তর কোয়িার আরও শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তাও এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। তবে কিম জং উন চীনের কোন কোম্পানির ভ্যাকসিন গ্রহণ করেছে সেটি জানায়নি কাজিয়ানিস।

১৯ফোর্টিফাইভ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে কাজিয়ানিস লিখেছেন, গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কিম জন উন, তার উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তার পরিবারসহ রাজনৈতিক নেতারা এই চীনা টিকাটি গ্রহণ করেছেন। চীনা সরকারের সরবরাহকৃত এই ভ্যাকসিনের জন্য ধন্যবাদ জানিয়েছে উত্তর কোরিয়া।

চীনের জাতীয় ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম , সিনোভ্যাক, ক্যানসিনোবায়ো তিনটি করোনার ভ্যাকসিন তৈরি করছে। তবে এই কোম্পানিগুলোর একটিও তাদের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফল এখনো প্রকাশ করেনি।

সিনোফার্ম জানিয়েছে, চীনে প্রায় ১০ লাখ মানুষকে টিকা দিয়েছে তারা। তবে এ তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো তাদের পরীক্ষামূলক টিকার তৃতীয় পর্যায়ে ফলাফল ঘোষণা করা হয়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা