আন্তর্জাতিক

করোনা রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে স্পেনের রাজা

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে যেতে হলো স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠকে। তিনি এরই মধ্যে ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেছেন। খবর বিবিসির।

৫২ বছর বয়সী রাজা ফিলিপ রোববার এক ব্যক্তির সংস্পর্শে আসে, যিনি করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। সেই দিন থেকেই তিনি কোয়ারেন্টিন শুরু করেন। রাজা কোয়ারেন্টিনে থাকলেও তার স্ত্রী এবং দুই মেয়ে সুস্থ আছেন। তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

করোনার সংক্রমণের শুরুতে ইউরোপের যে কয়টি দেশে ভাইরাসটি বড় আঘাত হানে তার মধ্যে স্পেন অন্যতম। পরবর্তীতে সংক্রমণ কমে এলেও শীত মৌসুমে দেশটিতে মহামারি আকারে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

এখন পর্যন্ত স্পেনে ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ হাজার ১৩১ জন। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তারা করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন। আগামী বছরের প্রথমার্ধেই এই ভ্যাকসিন পাবেন স্প্যানিশ জনগণ।খবর বিবিসির।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা