আন্তর্জাতিক

ভুটানের ভেতরে চীনের গ্রাম!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই নেপালে চীনের আধিপত্য বিস্তারের বিষয়টি প্রকাশ্যে আসে। এবার প্রকাশ্যে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ভুটানের ডোকলাম সীমান্ত থেকে ভেতরে ওই গ্রামটি গড়ে তুলেছে চীন। সীমান্তের ভেতর প্রায় ২ কিলোমিটার জুড়ে গ্রাম গড়ে তুলেছে চীন।

খবরটি প্রথম প্রকাশ্যে আসে চীনের একটি সংবাদ মাধ্যমের সাংবাদিকের টুইট থেকে। এরপরই হইচই পড়ে যায় আন্তর্জাতিক মহল ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। টুইটে ওই সাংবাদিক দাবি করেন, ভুটানের অভ্যন্তরে প্রায় ২ কিলোমিটার ভিতরে একটি গ্রাম তৈরি করেছে চীন। সেই দাবির পরই শোরগোল পড়েছে। ফের আন্তর্জাতিক সীমান্তে চীনের অবাঞ্ছিত প্রবেশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

তবে আশ্চর্যজনক ভাবে ড্রাগনভূমি ভুটান এখনও নীরব। বজ্র ড্রাগনের দেশ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

এর আগে ২০১৭ সালে চীনের সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে ভারত ও ভুটানের মাঝে বিতর্কিত ডোকলাম এলাকায় ঢুকেছিল। তখন প্রতিক্রিয়া দিয়েছিল ভুটান সরকার। চীন, ভারত ও ভুটানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা ডোকলামের গা ঘেঁষে এবার চীনা গ্রাম তৈরির বিতর্ক দানা বাধছে।

টুইটে চীনা সাংবাদিক দাবি করেন, ভুটান সীমান্তের ভিতরে তৈরি গ্রামটির নাম প্যাঙ্গদা। এখান থেকে বিতর্কিত ডোকলাম এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। চীনের সংবাদ মাধ্যম সিজিটিএনর সাংবাদিক শেন শিওই তার টুইটে ভুটানের অভ্যন্তরে প্যাঙ্গদা নামে গ্রামের ছবিও পোস্ট করেন। পরে সেই টুইট তিনি মুছে দেন।

যাবতীয় বিতর্ক এখানেই। ভুটানের কোনও সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হয়নি। যে গ্রামটির কথা চীনা সাংবাদিক টুইট করেন তার অবস্থান দেখে জানা যায় সেটি পশ্চিম ভুটানের হা জেলার অন্তর্ভুক্ত। হা উপত্যকার অন্যপাশে বিতর্কিত ডোকলাম অঞ্চল।

সীমান্ত পেরিয়ে কী করে চীনের পক্ষ থেকে একটি গ্রাম তৈরি করা হল ভুটানের জমিতে? উঠছে এই প্রশ্ন। ভুটানের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। সেই সীমান্তে রয়াল ভুটান আর্মি ও ভারতীয় সেনা একসঙ্গে পাহারা দেয়। সীমান্তের ভিতরে চীনা গ্রাম তৈরির খবর ঘিরে ভুটানের জনগণ দ্বিধাবিভক্ত।

ভুটানের সোশ্যাল সাইটে খবরটি ভুয়া বলে বহুজন মন্তব্য করছেন। তাদের যুক্তি, কী করে ভুটান ও ভারতীয় সেনার চোখ এড়িয়ে এমনটা হতে পারে।অনেকে আবার সরাসরি চীনের আগ্রাসন নীতির সমালোচনা করে ২০১৭ সালের ডোকলাম বিতর্ক টেনে আনছেন। তবে ভুটান সরকার এখনও কোনও বিবৃতি দেয়নি। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা