আন্তর্জাতিক

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়কে ঝড়লো ১৪ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে সড়কের পাশে থাকা ট্রাকে এসইউভি কারের ধাক্কায় ছয় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজ্যের প্রতাপগড়ের প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আশপাশের আরও কয়েকজন।

প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া বলেন, চাকা পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি সড়কের পাশে রাখা ছিল। এ সময় এসইউভি কারটি দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে এসইভি কারের অর্ধেক টেনে বের করে।

তিনি আরও বলেন, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রতাপগড় জেলার কুন্দা শহরে নিজেদের গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

এসপি অনুরাগ আরিয়া বলেন, দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সিনিয়র অফিসারদের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তায় নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মোদি সরকারের বিরুদ্ধে সিজেপির নতুন হুঁশিয়ারি

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বহাল রাখা এবং তাদের হয়রানির ক্ষেত...

নাসীরুদ্দীনকে নিয়ে রাশেদ খাঁনের কড়া মন্তব্য

নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন কি...

রণবীরের পরবর্তী চমক ‘লাভ অ্যান্ড ওয়ার’

বেশ কিছুদিন ধরেই ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে নান...

ক্রিকেটারের সঙ্গে ম্রুনালের সম্পর্কের গুঞ্জন

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

প্রেমে সবচেয়ে আবেগী কোন রাশির মানুষ

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা