করোনায় মৃত্যু ১৩ লাখ ৩৫ হাজার, যুক্তরাষ্ট্রেই আড়াই লাখ
আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ৩৫ হাজার, যুক্তরাষ্ট্রেই আড়াই লাখ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। একই সময়ে মৃতের সংখ্যা ১৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন ছাড়িয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার ৯১৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একই সময় বিশ্বে করোনায় মোট মারা গেছে ১৩ লাখ ৩৫ হাজার ৫৫২ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৫৮৫ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭২৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জন। করোনার দ্বিতীয় ঢেউ রোধ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আবারও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. আন্থনী ফাউসি বলেন, যুক্তরাষ্ট্র বিপজ্জনক সময়ে ভুল পথে চলছে। আমরা কঠিন পরিস্থিতিতে রয়েছি। শীত বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থানে মানুষ জড়ো হচ্ছে। মানুষের মৃত্যুহার বাড়ছে।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৯ লাখ ৫৮ হাজার ১৪৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৬১৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৯ লাখ ৪৭হাজার ৭০৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। আর্জেন্টিনা অষ্টম। কলম্বিয়া নবম। ইতালি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৪তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা