আন্তর্জাতিক

‘পরমাণু কর্মসূচি সীমিত করতে ইরানকে সুবিধা দেয়া দরকার’

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা অনুযায়ী যদি ইরানের পরমাণু কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আনতে হয় তাহলে দেশটির অর্থনৈতিক সুবিধা পাওয়া উচিত।

গত ১৬ নভেম্বর টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জোসেফ বোরেল বলেন, এটি শুধু পরমাণু চুক্তি নয়, এটি অর্থনৈতিক চুক্তিও বটে। ইরান প্রত্যাশা করে তার পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য বিনিময় থাকতে হবে। ইউরোপীয় ইউনিয়নের এ শীর্ষ কূটনীতিক বলেন, ইরানের সঙ্গে সমঝোতার কোনো বিকল্প নেই। তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ পথে রাখার একমাত্র গ্যারান্টি হচ্ছে এই সমঝোতা।

২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। এতে ছয় জাতিগোষ্ঠীর পক্ষে আমেরিকাও সই করেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালের মে মাসে এই সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর ইরানের ওপর মার্কিন সরকার অবৈধভাবে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও পরমাণু সমঝোতার বেশ কয়েকটি ধারা বাস্তবায়ন স্থগিত রাখে।

এখন আমেরিকায় ক্ষমতার পালাবদলের কারণে মনে করা হচ্ছে আমেরিকা নতুন করে পরমাণু সমঝোতায় ফিরে আসবে। এ প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ইরানের অর্থনৈতিক সুবিধা পাওয়ার পক্ষে কথা বললেন। ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে ইউরোপ তার বিপরীতে অবস্থান নেয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা