আন্তর্জাতিক

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল জি৭৭

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর আরোপিত অমানবিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ৭৭ জাতিগ্রুপ (জি৭৭) এবং চীন।

বিশ্বের ১৩৪টি উন্নয়নশীল দেশকে নিয়ে গঠিত এই গ্রুপ ও চীন এক ঘোষণায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তার বিরোধিতা করেছে।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম বার্ষিক বৈঠক থেকে এ ঘোষণা প্রকাশিত হয়।ঘোষণায় বলা হয়, ইরানের ওপর আরোপিত একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটির জনগণের উন্নতি ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাজেই অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালে আমেরিকাসহ ছয় বিশ্বশক্তি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। ওই সমঝোতা অনুযায়ী ইরানের ওপর থেকে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি মার্কিন সরকারও তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

কিন্তু ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানকে ওয়াশিংটনের অন্যায় আবদারের কাছে নতিস্বীকার করতে বাধ্য করার জন্য ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর ঘোষণা দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করে। কিন্তু তা সত্ত্বেও তেহরানকে নতজানু হতে বাধ্য করতে পারেনি আমেরিকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা