আন্তর্জাতিক

পরাজয় মেনে নিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সদ্য সমাপ্ত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নিতে অস্বীকার করে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছেন। নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা শুরু করলেও শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে। করোনাভাইরাস টাস্কফোর্স সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেছেন বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

নির্বাচন শেষ হওয়ার পর দীর্ঘ সময় ক্যামেরার সামনে কথা বলা থেকে বিরত থাকেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সেই নিরবতা ভাঙেন মার্কিন প্রেসিডেন্ট।

করোনাভাইরাসের বিস্তার অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র জুড়ে আবারও লকডাউন শুরু করবেন না জানিয়ে ট্রাম্প বলেন, ‘আশা করছি ভবিষ্যতে যেকোনও কিছু ঘটতে পারে, কোন প্রশাসন দায়িত্ব নেবে তা কেউ বলতে পারে না, আমার ধারণা এজন্য সময় লাগবে।’ ট্রাম্পের এই ইঙ্গিতকে পরাজয় মেনে নেওয়ার আভাস বলে মনে করছেন অনেকেই।

তবে শুক্রবারও টুইট বার্তায় নির্বাচনে জালিয়াতি নিয়ে তার দাবিকে সমর্থন জানানোয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। আগামী শনিবার ওয়াশিংটনের পরিকল্পিত র‍্যালিতে তাকে থামানো হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন। ১৯৯২ সালের পর প্রথম কোনও ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রাজ্যটিতে জয় পেলেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ৩০৬টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করলেন তিনি। ফল ঘোষণার বাকি থাকা একমাত্র রাজ্য নর্থ ক্যারোলিনাতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যে তিনিই জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। আর তা নিশ্চিত হলে ট্রাম্পের মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা দাঁড়াবে ২৩২-এ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা