আন্তর্জাতিক

ইয়েমেনি বিস্ফোরক বোঝাই বোটে সৌদির হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি ভাসমান তেল স্থাপনায় আগুন ধরে গেছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের বিস্ফোরক বোঝায় দুটি বোটে সৌদি নিরাপত্তা বাহিনী হামলা চালালে ওই তেল স্থাপনায় আগুন ধরে যায়।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ শুক্রবার (১৩ নভেম্বর) জানিয়েছে, বোট দুটি ধ্বংসের পর তেল স্থাপনায় আগুন ধরে যায় তবে এতে তেল স্থাপনার ক্ষয়ক্ষতি ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

এর আগে বৃহস্পতিবার সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে একটি ড্রোন হামলা নস্যাৎ করে দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি গতকাল বলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুথিদের বিস্ফোরক ভর্তি একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। উপায়হীন হয়ে ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদরে সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা সামরিক হামলা চালাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা