আন্তর্জাতিক

কালো মুরগির ব্যবসায় নামছেন ধোনি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মুরগির ব্যবসা শুরু করতে যাচ্ছেন। তিনি নিজের ফার্ম হাউসে ভারতের কালো বিখ্যাত কদকনাথ মুরগির চাষ করবেন। জৈব চাষে অনেক দিন থেকেই উৎসাহ ধোনির। সবজি চাষও করছেন তিনি। সেই সঙ্গে এবার যুক্ত হচ্ছে মুরগি খামার।

মধ্য প্রদেশের ঝাবুয়া জেলার কদকনাথ মুরগি ভারতখ্যাত। সেই জেলার মুরগি চাষী বিনোদ মেন্দাকে দুই হাজার কদকনাথ মুরগির অর্ডার দিয়েছেন ধোনি। রাঁচিতে ধোনির খামার বাড়িতে শিগগিরই এই মুরগি পৌঁছে যাবে।

ঝাবুয়ার কদকনাথ রিসার্চ সেন্টারের কর্মকর্তা আইএস তোমার সাংবাদিকদের জানিয়েছেন, ধোনি প্রথমে বন্ধুদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু সেই সময় মুরগি ডেলিভারি দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তারপরই থান্ডালার চাষীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ধোনিকে।

কদকনাথের এই মুরগির জিআই ট্যাগ রয়েছে। এই মুরগির রক্ত এবং মাংস কালো। প্রচণ্ড সুস্বাদু। ফ্যাট কিংবা কোলেস্টেরল একদম নেই তাতে। এই কারণেই এই মুরগি স্বাস্থ্য সচেতনদের কাছে এত প্রিয় হয়ে উঠেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা