আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাকিস্তানের ৮ সৈন্য এবং ভারতের চার সৈন্যসহ সাতজন রয়েছেন। পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

শুক্রবার ব্যাপক বিবাদপূর্ণ এই সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী পরস্পরের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, মর্টার শেল নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারত ও পাকিস্তান দুই পক্ষই অন্য পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলছে। গত শনিবার পাকিস্তানের সৈন্যদের সাথে গোলাগুলিতে ভারতের তিনজন সেনা মারা গিয়েছিল।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের আনুষ্ঠানিক টুইটার অ্যাকাউন্ট থেকে হামলার দু'টি ভিডিও পোস্ট করা হয়েছে। ঐ পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে 'বিনা প্ররোচনায় হামলা' করার অভিযোগ তোলা হয়। পাকিস্তানের হামলার জবাবে ভারতের সেনাদের প্রতিশোধমূলক হামলার ভিডিও দেয়া হয় ঐ পোস্টের সাথে।

অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লাইন অব কন্ট্রোলের রাখচিকরি ও খঞ্জর অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তোলা হয়। জবাবে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে ভারতের সেনা ঘাঁটিতে হামলা করেছে বলে দাবি করা হয় ঐ পোস্টে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কাশ্মীরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত চার সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটির অপর সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় সামরিক বাহিনীর পাল্টা গোলাবর্ষণে পাকিস্তানি অন্তত ৮ সৈন্য নিহত হয়েছেন।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কিরান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করেছে ভারতীয় সামরিক বাহিনী। অনুপ্রবেশের চেষ্টাকারীরা ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে মর্টার এবং অন্যান্য অস্ত্র নিক্ষেপ করে। এর যথাযথ জবাব দেয়া হয়েছে। সূত্র : বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা