আন্তর্জাতিক

চুরি করে কেউ গর্ববোধ করে না : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবিয়ান সাগরের জলদস্যুরা অন্যের জাহাজ লুট করে দম্ভভরে গর্ব করে বেড়াচ্ছে। অথচ দুনিয়ার কোনও সভ্য সমাজ চুরি করে গর্ববোধ করতে পারে না। মার্কিন সরকার কথিত ইরানি তেল ট্যাংকারের জ্বালানি বিক্রি করে বিপুল অংকের অর্থ আয় করার যে প্রকাশ্য ঘোষণা দিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে একথা বলেন।

মার্কিন আইন মন্ত্রণালয় শুক্রবার (৩০ অক্টোবর) এক ঘোষণায় জানায়, ভেনিজুয়েলা যাওয়ার পথে মার্কিন নৌসেনারা যেসব ইরানি তেল ট্যাংকার আটক (চুরি) করেছিল সেগুলোর তেল বিক্রি করেছে ওয়াশিংটন। এ সম্পর্কে খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, তেহরান এর আগেও ঘোষণা করেছে ওই ট্যাংকারগুলো ইরানের নয় বরং অন্য কারও জাহাজ চুরি করেছে মার্কিন সেনারা।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে দৈনিক ওয়াশিংটন পোস্ট শুক্রবার জানায়, সম্প্রতি আমেরিকা জলদস্যু স্টাইলে ভেনিজুয়েলাগামী ইরানি তেলের চালান চুরি করেছিল। সেই তেল ৪ কোটি ডলারে বিক্রি করা হয়েছে বলেও আমেরিকার ওই মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইরান শুরু থেকে বলে এসেছে ওই তেল ট্যাংকারগুলো ইরানের ছিল না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা