সংগৃহীত ছবি
বিনোদন

সবচেয়ে ধনী গায়িকা টেইলর

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী জনপ্রিয় আমেরিকান গায়িকা ও গীতিকার টেইলর সুইফট। বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছেন তিনি। তার বর্তমান সম্পদের দাম প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা।

আরও পড়ুন : ‘ব্ল্যাক মানি’ হাজার কোটি টাকার খেলা নিয়ে আসছে

জীবনে একের পর এক মাইলফলক স্থাপন করে যাচ্ছেন টেইলর সুইফট। নতুন এই মাইলফলক স্থাপন করতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন রিহানাকে। তার আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। তার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

কদিন পরই তার সম্পদের পরিমাণ ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ফোর্বস ম্যাগাজিনে একটি সূত্র জানায়, সুইফটের সম্পদের সবশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করলে তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

আরও পড়ুন : মা হারালেন আদনান সামি

ফোর্বসের মতে, সুইফটের সম্পদের ৬০০ মিলিয়ন আসে কনসার্ট এবং গানের সম্মানী থেকে, ৬০০ মিলিয়ন আসে তার মিউজিক লাইব্রেরি থেকে। অন্যদিকে ১২৫ মিলিয়ন আসে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে। সুইফট ২০২৩ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে পেয়েছেন ১০০ মিলিয়ন ডলার।

টেইলর সুইফট জানান, নিজ দেশে আসছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন তিনি। এই ঘোষণা দেওয়ার পর থেকে হু হু করে তার ফলোয়ার বাড়ছে। গত ১০ সেপ্টেম্বর টেইলর সুইফট জানান, তিনি কমলাকে সমর্থন করবেন। এরপর থেকে ৩ অক্টোবর পর্যন্ত স্পটিফাইয়ে তার ফলোয়ার বেড়েছে ১ দশমিক ৮৫ মিলিয়ন, অ্যানালিটিকস ফার্ম চার্মেট্রিক এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী গায়কের তালিকায় আছেন মার্কিন শিল্পী জে-জেড। তার সম্পদ ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা