আন্তর্জাতিক
আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

ভারত-চীন সমস্যায় তৃতীয় পক্ষের কোনও জায়গা নেই

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সীমান্ত সমস্যায় ‘তৃতীয় পক্ষ’-এর কোনও জায়গা নেই বলে আমেরিকার উদ্দেশ্যে মন্তব্য করেছে চীন। আমেরিকাকে ‘তৃতীয় পক্ষ’ হিসেবে উল্লেখ করে নয়াদিল্লিস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে ওই মন্তব্য করেছে।

বুধবার (২৮ অক্টোবর) চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতীয় উপমহাদেশে আমেরিকা নিজেদের আধিপত্য বাড়াতে চাচ্ছে। সীমান্ত সমস্যা ভারত ও চীনের দ্বিপক্ষীয় সমস্যা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে সেনা সরাতে এবং স্থিতাবস্থা ফেরাতে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চলছে। নিজেদের মধ্যে ওই সমস্যা সঠিকভাবে মেটানোর ক্ষমতা রয়েছে নয়াদিল্লি ও বেজিংয়ের। সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও জায়গা নেই।’

বেজিংয়ের অভিযোগ, ভারতীয় উপমহাদেশে কর্তৃত্ব বাড়ানোর উদ্দেশ্যেই এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে চাচ্ছে। চীনা দূতাবাসের বক্তব্য, উপমহাদেশের দেশগুলোর মধ্যে একে অন্যের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তার ফায়দা তুলতে চাচ্ছে হোয়াইট হাউস। একে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে নিজেদের কর্তৃত্ব ও আধিপত্য জাহির করতে চচ্ছে।’ দ্বিপক্ষীয় সম্পর্ক কখনও তৃতীয় পক্ষের স্বার্থে হওয়া উচিত নয় বলেও বিবৃতিতে মন্তব্য করেছে বেইজিং।

ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত সংঘাত ও উত্তেজনার আবহে গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় আমেরিকা সবসময় ভারতের পাশে থাকবে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের পারস্পারিক দ্বিপাক্ষীয় সম্পর্ক প্রসারিত করতে আমরা একসঙ্গে কাজ করে যাব।’ মাইক পম্পেও এ সময়ে চীনের শাসক দল চীনা কমিউনিস্ট পার্টি’রও তীব্র সমালোচনা করেন।

এরপরেই আজ নয়াদিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘তৃতীয় পক্ষ’ অভিহিত করে পাল্টা সমালোচনা ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা