আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে একদিনে মৃত্যু ৭ হাজার

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৭ হাজার মানুষের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৭২ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত সাড়ে চার লাখ মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। ফলে আক্রান্ত চার কোটি ৪২ লাখের বেশি মানুষ।

এদিকে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। হাজারের মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩২ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৫০০ মৃত্যুর রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৫৮ হাজার ছুঁইছুঁই।

অন‌্যদিকে, এপ্রিলের পর প্রথম একদিনে পাঁচ শতাধিক মৃত্যু দেখেছে ফ্রান্স। মোট প্রাণহানি সাড়ে ৩৫ হাজার। ৫শ’র বেশি মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ৮০ লাখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা