আন্তর্জাতিক

হামলায় আর্মেনিয়ান কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক : একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এই গাড়িতেই স্বঘোষিত প্রজাতন্ত্র কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন বলে দাবি করেছে আজারবাইজান। কারাবাখ অঞ্চলের স্থানীয় সরকার আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা নাগারনো-কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী জালাল হারুতিয়ান মারাত্মক আহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে।

জালাল হারুতিয়ানকে বহনকারী গাড়িতে বোমা হামলার ভিডিও ক্লিপ প্রকাশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী। স্থানীয় সরকারের প্রধান আরাইক হারুতুনিয়ান বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী আহত হওয়ার কারণে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগারনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। এর ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। দুই দেশ এর আগে তিন বার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে। আন্তর্জাতিকভাবে নাগারনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। কিন্তু ১৯৯০ এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলীকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

মানিকদিতে গুলিতে আহত এইচএসসি পরীক্ষার্থী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের ছোড়া গু...

পেটের চর্বি কমাতে হাঁটবেন নাকি দৌড়াবেন ?

পেটের মেদ বা চর্বি দ্রুত কমিয়ে মেদহীন ও ফিট শরীর পেতে প্রতিদিন হাঁটা নাকি দৌড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা