আন্তর্জাতিক

রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরের উপকূলবর্তী তুরস্কের একটি শহর থেকে রাশিয়ার তৈরি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে সেদেশের সেনাবাহিনী। মার্কিন হুশিয়ারি উপেক্ষা করেও রাশিয়ার তৈরীর এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে তুরস্ক। খবর আরব নিউজের।

আড়াই বিলিয়ন ডলারে ক্রয়কৃত রুশ সমারাস্ত্র গত শুক্রবার পরীক্ষার সময় উপকূলীয় শহর সিনোপ থেকে একটি ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উড়ে যেতে দেখা যায়। চলতি সপ্তাহে এই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোর কথা ছিল তুরস্কের। তার আগে এই পরীক্ষাকে সামনে রেখে কৃষ্ণ সাগর এলাকায় নৌযান ও বিমান চলাচলে সতর্কতা জারি করে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এস-৪০০ পরীক্ষার বিষয়টি অস্বীকার বা স্বীকার কিছুই করবে না। এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্র চায় না যে, তুরস্ক রাশিয়ার তৈরি একই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করুক। দেশটির অভিযোগ, এর ফলে নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য বেহাত হতে পারে। গত বছর তুরস্কের কাছে এফ-৩৫ জেট বিক্রি স্থগিত করে ওয়াশিংটন। এছাড়া দেশটির ওপর অবরোধ আরোপেরও হুমকি দেয় যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা