আন্তর্জাতিক

উইঘুর মুসলিম নির্যাতনকে গণহত্যা আখ্যা দিয়েছে কানাডার পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : হাউস অব কমন্সের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সাব কমিটি জানায়, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্বশাসিত জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। চীনের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী নানা ধরনের নৃশংসতার শিকার হচ্ছেন। সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের নির্যাতন-নিপীড়ন এবং নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়েছে কানাডার পার্লামেন্টারি সাব কমিটি। উইঘুর মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও আহ্বান জানায় কমিটি। খবর : দ্যা গ্লোব এন্ড দ্যা মেইলের।

সাব কমিটি জিনজিয়ানে উইঘুর এবং তুর্কি মুসলমানদের ওপর চীনের নির্যাতনের নিন্দা জানিয়েছে। এ বিষয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টিসহ কানাডার তিনটি রাজনৈতিক দলই একাত্মতা প্রকাশ করে। ২০১৮ এবং ২০২০ সালে উইঘুর মুসলিম নির্যাতন নিয়ে আন্তর্জাতিক তদন্তের দুটি প্রতিবেদনই সাব কমিটির সামনে উপত্থাপন করা হয়। তথ্য প্রমাণ বিশ্লেষণ করে কমিটি জানায়, উইঘুরদের বিরুদ্ধে চীনের নির্যাতন জাতিসংঘের জেনোসাইড কনভেশন অনুযায়ী গণহত্যার সামিল।

চীনা সরকারের গণহত্যার নিন্দা জানানোর জন্য কানাডার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সাব কমিটি। কমিটি জানিয়েছে, চীনা কমিউনিস্ট সরকারের প্রতি তারা নিন্দা জ্ঞাপন করছেন। এছাড়া চীনা সরকার যাতে জিনজিয়ানের উইঘুর বন্দিশালায় পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয় তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রোকে পরামর্শ দিয়েছে সাব কমিটি।

উইঘুরদের বিরুদ্ধে চীনা নির্যাতনকে গণহত্যা হিসেবে আখ্যা দেয়াকে স্বাগত জানিয়েছে কানাডার মুসলিম সহযোগিতা সংস্থা জাস্টিস ফর অল কানাডা টিম। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, উইঘুর নির্যাতনের বিরুদ্ধে পার্লামেন্টারি সাব কমিটির কার্যকরি পদক্ষেপ এবং কানাডার সরকারকে চীনা কর্তৃপক্ষের নিন্দা জানানোর পরামর্শকে স্বাগত জানায় জাস্টিস ফর আল কানাডা টিম।

নিষেধাজ্ঞাসহ সাবকমিটির সব পদক্ষেপকে সংগঠনটি সমর্থন করে বলেও জানানো হয়। বলা হয়, উইঘুর এবং তুর্কি মুসলিমদের নির্যাতনে জড়িত চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং তাদের বিচারের আওতায় আনার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা