আন্তর্জাতিক

করোনায় নতুন করে বিধি-নিষেধ আরোপ ইতালি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে ইতালি সরকার। দেশটির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে নতুন বিধি-নিষেধ সম্পর্কে বিবৃতি দিয়েছেন।

কন্তে জনগণের উদ্দেশে এক ভাষণে বলেন, নতুন করে লকডাউন এড়িয়ে চলতে বিধি-নিষেধের প্রয়োজন ছিল। ইতালির বিভিন্ন রাজ্যের মেয়রদের বেশ কিছু বিষয়ে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানের রেস্টুরেন্ট খোলা এবং বন্ধ করার নির্দেশ দিতে পারবেন তারা। এছাড়া জনসমাগমেও তারা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন বা কি পরিমাণ লোকজন সমবেত হতে পারবেন তা ঠিক করে দিতে পারবেন। টানা দু'দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে দেশজুড়ে আবারও বিধি-নিষেধ জারি করতে বাধ্য হয়েছে ইতালি সরকার। রোববার নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭০৫ জন। এর আগে শনিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০ হাজার ৯২৫ জন। অপরদিকে শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ১০ জন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। অপরদিকে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এমনকি সে সময় করোনার হানায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল ইতালি। দুই মাসের বেশি সময় ধরে লকডাউন জারি করে সব ধরনের ব্যবসা-বাণিজ্য এবং লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়। ফলে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে গত কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার। করোনা সংক্রমণে মারা গেছে ৩৬ হাজার ৫শ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের পরেই ইতালির অবস্থান।

রোববার টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী কন্তে বলেন, আমরা সময় নষ্ট করতে পারব না। লকডাউন এড়িয়ে চলতে আমাদের কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে। তিনি বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে। কিন্তু ইতালির প্রত্যেককেই এর অংশ হিসেবে যোগ দিতে হবে। তিনি বলেছেন, মাস্ক, সামাজিক দূরত্ব এবং হাত পরিষ্কার রাখার ওপর বেশি জোর দিতে হবে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন কন্তে। বার এবং রেস্টুরেন্ট মধ্যরাত থেকে খোলা রাখা যাবে। তবে সন্ধ্যা ৬টার পর থেকে শুধুমাত্র টেবিল সার্ভিসের অনুমতি দেওয়া হয়েছে। একটি গ্রুপে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন বলে জানানো হয়েছে। স্থানীয়ভাবে সব ধরনের কনফারেন্স এবং উৎসব বাতিল করা হয়েছে। যে কোনো ধরনের খেলাধুলার কার্যক্রমেও নিষেধাজ্ঞা আনা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

দেশব্যাপী সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীদের মাধ্যমে পুলিশের ব্যবহৃত যানবাহন হামল...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় টানা সাড়ে সাত...

সরকারের কার্যকলাপে উদ্বিগ্ন বিরোধী দল

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারের সাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা