৩ দিনের  ভারত-শ্রীলঙ্কা যৌথ মহড়া
আন্তর্জাতিক

৩ দিনের  ভারত-শ্রীলঙ্কা যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক :

তিনদিনের যৌথ নৌ মহড়া শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং ভারত। শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে এই মহড়া শুরু হবে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যৌথ মহড়ার বিষয়ে নিশ্চিত করেছে। দু'দেশের মধ্যে পারস্পরিক আদান প্রদান ও সমন্বয় সাধনের লক্ষ্যেই এই মহড়া হবে বলে জানানো হয়েছে। স্লিনেক্স-২০ শীর্ষক এই নৌ মহড়া ৮ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া।

শ্রীলঙ্কার পক্ষ থেকে মহড়ায় অংশ নিচ্ছে এসএলএন শৌর্য (অফশোর পেট্রল ভেসেল), গজবাহু (ট্রেনিং সহায়ক জাহাজ)। এই মহড়ার নেতৃত্বে রয়েছেন রিয়ার অ্যাডমিরাল বান্দারা জয়তিলক। এই মহড়ায় ভারতের নেতৃত্ব দেবেন ইস্টার্ণ ফ্লিট কমান্ডিং ফ্ল্যাগ অফিসার রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এএসডব্লিউ কভার্ট কামোরটা ও কিলটান মহড়ায় অংশ নিচ্ছে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক লাইট হেলিকপ্টার ও চেতক হেলিকপ্টার উপস্থিত থাকবে মহড়ায়। অংশ নেবে ডোর্নিয়ার মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিশাখাপত্তনমে দু'দেশের মধ্যে নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছিল।

চীনকে চাপে রাখতে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক মজবুত করছে ভারত। কূটনৈতিক দিক থেকে ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখতে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক দৃঢ় করাটা ভারতের জন্য জরুরি হয়ে পড়েছে। এসব বিষয়ে লক্ষ্য রেখেই গত আগষ্টে শ্রীলঙ্কাকে ৪শ মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময়ের সুবিধা দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার এই মুদ্রা চুক্তি ভবিষ্যতে ভারত থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে ঋণের সুদের হার ওঠানামার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। লাদাখে চীনের সঙ্গে সংঘাতের অনেক আগে থেকেই ভারত মহাসাগরে চীনের গতিবিধি নিয়ে উদ্বিগ্ন ভারত। মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন বন্দরে তাদের উপস্থিতি শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই নয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড, ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনীর কাছেও তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে চীন বিরোধী চতুর্মুখী গোষ্ঠী গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ভারত।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে

জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সং...

বিআরটিএর দালালবিরোধী অভিযান, মিরপুরে ৫ জনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালব...

মাদারীপুরে মাদকবিরোধী  আলোচনা ও শপথ 

'রুখবো মাদক, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে...

দিনাজপুরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায় 

স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল 'এ-চালান' ব্যবস্থা চালুর ফলে ২০২৫-২৬ অর্থ...

পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী উপলক্ষে আলোচনা সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার আয়োজনে ক্যাশলেস ফুলবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা