আন্তর্জাতিক

খোলামেলা পোশাক পরে বিতর্কে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিনের একটি ফটোশুট ঘিরে তর্ক বিতর্ক চলছে। গত বছর বিশ্বের সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সানা। ওই সময় তার বয়স ছিল ৩৪ বছর।

সম্প্রতি একটি ব্লেজার পরে ট্রেন্ডি নামের একটি সাময়িকীতে পোজ দিয়েছেন সানা। তবে তার পরা সেই ব্লেজারের নিচে শার্ট ছিল না। সাময়িকীটির প্রকাশনার সঙ্গে জড়িত মারি পালুসালো জুসিনমাকি জানান, সানার ফটোশুট এবং তাকে নিয়ে করা প্রচ্ছদ গল্প নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। এমন ফটোশুট আমরা আগেও করেছি। কিন্তু সেসব নিয়ে তখন এমন প্রতিক্রিয়া দেখা যায়নি।

৯ অক্টোবর প্রকাশিত সাময়িকীর নতুন সংস্করণ প্রকাশিত হয়। সেখানে সানা ম্যারিন তার সংগ্রামের কথা, পারিবারিক জীবনের সঙ্গে কাজের সমন্বয় নিয়ে কথা বলেছেন।

নারীদের লাইফস্টাইল সাময়িকীতে সানাকে নিয়ে আলোচনায় অনেকে হতাশ। সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। এমন কাজ করে সানা সময়ের অপচয় করেছেন।

তবে অনেকে আবার সানার পাশে দাঁড়িয়েছেন। অনেক পুরুষ এবং নারী নিজের ছবি পোস্ট করে সানার প্রতি নিজেদের সমর্থনের কথা প্রকাশ করেছেন। সূত্র: সিএনএন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা