আন্তর্জাতিক

দায়েশ সহযোগীদের ছেড়ে দিচ্ছে কুর্দি

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন সরকার সমর্থিত ও কুর্দি নিয়ন্ত্রিত কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ উগ্রবাদী দায়েশের কয়েকশ সহযোগীকে মুক্তি দিয়েছে। দায়েশকে সহযোগিতার জোরালো সন্দেহে এসব ব্যক্তিকে আটক করা হয়েছিল।

গত বৃহস্পতিবার এসডিএফ গেরিলারা কামিশলি শহরের আলাইয়া বন্দিশালা থেকে ৬৩১ জন বন্দিকে মুক্তি দেয়। কামিশলি শহরটি রাজধানী দামেস্ক থেকে ৬৩ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সন্ত্রাসবাদের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছিল এবং সম্প্রতি ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় তাদেরকে মুক্তি দেয়া হলো।

এসডিএফ গেরিলাদের হাতে হাজার হাজার ব্যক্তি আটক রয়েছে যারা দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর সহযোগী হিসেবে কাজ করছিল বলে সন্দেহ করা হয়। এসব বন্দীর বেশিরভাগই সিরিয়া ও ইরাকের নাগরিক। এছাড়া, এসডিএফ’র হাতে অনেক বিদেশী নাগরিকও বন্দী রয়েছে। তবে তাদেরকে নিজ নিজ দেশ ফিরিয়ে নিতে রাজি হয় নি।

সিরিয়ান ডেমোক্র্যাটিক কাউন্সিলের কো-চেয়ারম্যান আমিনা ওমর কামিশলি শহরে এক সংবাদ সম্মেলনে জানান, মুক্তি দেয়া সবাই সিরিয়ার নাগরিক। তিনি বলেন, এসব ব্যক্তি তাদের সাজার অর্ধেক পূরণ করেছে এবং এদের হাত রক্তে রঞ্জিত নয় বলে প্রমাণিত হয়েছে। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা