আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িবহরে হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় করাচি প্রদেশে একটি সরকারি গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি ছাড়াও বেশকিছু লোক গুরুতরভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বালোচিস্তানে হামলাটি চালানো হয়। জানা গেছে, হামলার শিকার গাড়ি বহরটিতে কয়েকজন সরকারি কর্মকর্তাও ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, করাচি থেকে ২৫০ কিলোমিটার দূরবর্তী ওরমারা শহরের একটি প্রধান মহাসড়কে আচমকা হামলার শিকার হয় গাড়িগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাক নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। এদের সবার মরদেহ নিকটবর্তী একটি নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

এ দিকে বালোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ হামলায় ১৫ নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সাত থেকে আটজন হামলাকারী রকেট লঞ্চারসহ ভারি অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। তবে তাদের কাউকে আটক করা যায়নি।

তিনি জানিয়েছেন, হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত গাড়ি বহরটিতে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উন্নয়ন করপোরেশন লিমিটেডের কর্মীরা ছিল বলেও দাবি তার।

অপর দিকে হামলার পরপরই মহাসড়কটি বন্ধ করে এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সরকার।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠন মর্মান্তিক এই হামলার সঙ্গে জড়িত।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

নোয়াখালীতে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) ন...

মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গো...

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা